Plan

প্রতিদিন যা চেক করতে হবে

■ প্রতিদিন এফটিপি চেক করতে হবে একঘণ্টা পর পর

■ মাল্টিমিডিয়া, ডিজিটাল ও কান্ট্রি গ্রুপ চেকিং

■ বেলা ১২টার পর থেকে র ফুটেজ চেক করতে হবে আধঘণ্টা পরপর

■ অ্যাসাইনমেন্ট শিট চেক করতে হবে কারও লাইভইউ আছে কীনা। থাকলে কানেক্ট করতে ব্যবস্থা নিতে হবে। 

■ নিউজপোর্টাল ফলো করতে হবে। আপডেট নিউজ পেলে রিপোর্টারকে ফোন দিতে হবে। ঢাকার বাইরে হলে সংশ্লিষ্ট জেলার প্রতিনিধিকে নক করতে হবে। 

■ প্রোগ্রাম শিট চেক করতে হবে। যার যে প্রোগ্রাম সেটা ছুটি থাকলে নিজ দায়িত্বে অন্য কাউকে দিয়ে করাতে হবে। 

■ প্রতিদিনের বিজ্ঞাপনের লিংক দিতে হবে। 

■ মিডডে নিউজ নামে একটা কনটেন্ট বানাতে হবে। দিনের সব খবর নামে আরেকটা কনটেন্ট দিনশেষে বানাতে হবে। 

■ টিভি বুলেটিন ফুল আপলোড করতে হবে। রাত ১১টার বুলেটিন সকালে হলেও দিতে হবে। বুলেটিনে হেড গতানুগতি ‘রাত ১১টার সংবাদ’  এমনভাবে না দিয়ে এটা পাইপ দিয়ে দিবেন। একটা ক্যাচি হেডলাইন দিবেন। আরও দুইটা ক্যাচি লাইন দিয়ে থাম্ব বানাবেন। থাম্বের কোনো একটা অংশে ‘রাত ১১টার সংবাদ’ লেখা থাকবে।

■ প্যাকেজের রিলস সংশ্লিষ্ট কনটেন্ট ক্রিয়েটর স্ক্রিপ্ট থেকে মার্ক  করে এডিটরকে দিবেন এবং গেল কীনা সেই দায়িত্বও কনটেন্ট ক্রিয়েটরের। 

■ র ফুটেজ, একুশের রাত ও ফ্যাক্টচেক থেকে ক্লিপের পাশাপাশি পর্যাপ্ত রিলস নিশ্চিত করতে হবে। 

■ প্রোগ্রাম আপলোডের ক্ষেত্রে গভীর রাতে অনএয়ার হওয়া প্রোগ্রাম (জনতার কথা ও জনদুর্ভোগ) ছাড়া বাকিগুলোর প্রিমিয়িার অনএয়ার টাইমে দিতে হবে।