সহকর্মী,
ফেসবুক/ইউটিউবে কন্টেন্ট এর শিরোনাম ও বিবরণে নিচের শব্দগুলো এভাবে দিতে হবে দয়া করে। থামে ধারালো অস্ত্র, মারামারি, গোলাগুলি, রক্তাক্ত-বিধস্ত নারী-শিশুদের ছবিও এড়াতে হবে।
যু/দ্ধ
হ/ত্যা
খু/ন
হা/মলা
অ/স্ত্র
যু/দ্ধ/বিমান
ধ/র্ষ/ণ
গা/জা
ফি/লি/স্তিন
বো/মা
বি/স্ফো/র/ণ
জ/ঙ্গি
হা/মা/স
নি/হ/ত
মৃ/ত্যু
ছি/ন/তাই
শি-শু
অপ হ/র/ণ
সং/ঘ/র্ষ
চাঁ/দা/বা/জি
ডা/কা/তি
স/ন্ত্রা/সী
কু/পি/য়ে
কো/পা/নো
গু*ম
নি/হ/ত
হ*ত্যা মা/মলা
খু*নে*র মা/মলা
হুং/কার
আ/গু/ন
আ-গুনে পু/ড়ে
বেঁ/ধে
....[ক্রমশ চলমান]
নোট:
১. সিসিটিভির ফুটেযে অবশ্যই মনিটাইজেশন অফ রাখবেন। (মারামারি, কোপাকুপি টাইপের সিসিটিভি ভিডিও না দেয়াই উত্তম)
2. থাম্বে শিশুদের ছবি ব্যবহার করতে হলে আলাপ করে নিবেন। সিনিয়ররা ভালো পরামর্শ দিতে পারবে।
3. উপরোক্ত শব্দগুলো ডেস্ক্রিপশনেও না দেয়া উত্তম।
4. ট্যাগে উপরোক্ত শব্দ তো ব্যবহার করবেন না। পাশাপাশি গ্রেফতার শব্দও দিবেন না।
5. মারামারি বা একসিডেন্ট ভিডিওর আগে মাস্টবি Disclaimer কার্ড ব্যবহার করতে হবে।
ধন্যবাদ।
========================
ইউটিউব-ফেইসবুকে কনটেন্ট দেওয়ার ক্ষেত্রে নিচের নিয়মগুলি মেনে চলার অনুরোধ
======================================================
১. স্পন্সর কনটেন্ট ও স্পেশাল কনটেন্টগুলো প্রধান গুরুত্ব পাবে এবং অ্যাড ছাড়া কোনো কনটেন্ট যাবে না।
২. যেসব ভিডিওতে পলিসি ভায়োলেশন কিংবা অ্যাড লিমিটেড হওয়ার সম্ভাবনা আছে সেগুলো প্রথমে Private Video হিসেবে আপলোড দিব। এরপর তা সাথে সাথে বোঝা যাবে সেটার অবস্থা এরপর প্রয়োজন অনুযায়ী সেই ভিডিও আপডেট করা, কিংবা মনেটাইজেশন অফ বা অন করতে হবে। ( কিন্তু কোনো কনটেন্ট ফেসবুক অথবা ইউটিউবে ডিলিট করা যাবে না)
৩. কমিউনিটি ভায়োলেন্স কিংবা পলিসি বিরোধী হতে পারে, ভিডিও এর টাইটেলে বাংলা অথবা ইংরেজি শব্দে 'child, war, Accident, Murder, Rape, Attack, Suicide, kill Sick, injured,ব্যাবহার করব না।
(মারামারি, এক্সসিডেন্ট, আত্মহত্যা, আগুন, খুন, গুম, আহত, নিহত, ধর্মীয় ভিডিও ইত্যাদি) এমন কনটেন্টে শব্দ গুলো ভেঙে দিয়ে মনেটাইজেশন অফ করে দিতে হবে। (চেষ্টা করব হেডলাইনে এই শব্দ গুলো না ব্যাবহার করে থামে ব্যাবহার করার জন্য) (এই সব শব্দ হেসট্যাগ বা ট্যাগে দেয়া যাবে না)
৪. কপিরাইট ও অন্যান্য ক্লেইম ইস্যুগুলোর ক্ষেত্রে ইউটিউব বা ফেসবুক থেকে কোনো কনটেন্ট ডিলিট করা যাবে না। কনটেন্ট সেই অবস্তায় রেখে আমাকে জানানোর অনুরোধ।
৫. ইন্টারন্যাশনাল ও স্পোর্টস কনটেন্ট এর ক্ষেত্রে অধিকতর সতর্ক থাকা, যেন কোনভাবেই কপিরাইট কনটেন্ট না আপলোড হয়। যেহেতু এই বিটের ফুটেজ আমাদের থাকে না। (বিশেষ করে টিভির প্যাকেজ এই প্রবলেম বেশি তাই নজর রাখতে হবে)
৬. কোন ফুটেজ দিব আর কোন ফুটেজ দিব না, বুঝতে না পারলে অবশ্যই আমাকে জানাবেন। (অবশ্যই সেটা আপলোড করার আগে)
৭. ভিডিওতে কিংবা থাম্বনেইলে ফোন নাম্বার, পাসপোর্ট, এনআইডি, টিন সার্টিফিকেট, ড্রাইভিং লাইসেন্স, কারো বাড়ির ঠিকানা, সহ যেসব কারও ব্যক্তিগত তথ্য মনে হয় সেগুলো থাকলে আপলোড দেওয়া যাবে না, কারেকশন করতে হবে। (না বুঝলে আমাকে দেখিয়ে নিবেন)
৭. ধাম্বনেইলে 'ব্ল্যায়ার ইমেজ, অস্ত্রহাতে, মৃত ব্যক্তি, ছোট বাচ্চাদের উলঙ্গ ছবি, হাপাতালের বেডে শোয়া ছবি, ঝাপসা ছবি ইত্যাদি দেওয়া থেকে বিরত থাকতে হবে।
৮. কোনো নির্যাতিত নারী বা পুরুষের ছবি আমরা প্রকাশ করব না, প্রয়োজনে ব্লার করে দিতে হবে।
ইউটিউবের কমিউনিটি ট্যাব
=================
ইউটিউবের কমিউনিটি ট্যাবে সবাইকে যার যার কনটেন্ট পোস্ট করতে হবে। এক সাথে সব পোস্ট করা যাবে না, প্রয়োজনে শিডিউল করে রাখবেন। ( কমিউনিটি ট্যাবে অ্যাড লিমিটেড কনটেন্ট, ভায়োলেন্স কনটেন্ট, মারামারি, আত্মহত্যা, ইত্যাদি কনটেন্ট পোস্ট করা যাবে না।)